জয়পুরবার্তা ডেক্স:
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

বর্তমানে অনলাইনে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি এখানে ভিডিও প্রকাশ করে অনেকেই আয় করছেন। ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ইউটিউব তাদের ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে।

ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী নতুন এই ভিডিও প্লেয়ারের অভিজ্ঞতা পাচ্ছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ইউটিউবে ভিডিও চালুর সময় এখন নতুন ইন্টারফেস দেখা যাচ্ছে।

নতুন ডিজাইনে ভিডিও প্লেয়ারের নিয়ন্ত্রণ সুবিধাগুলো আলাদা ক্যাপসুল আকৃতিতে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভলিউম নিয়ন্ত্রণে। যেখানে আগে ভলিউম বাটনটি ভিডিওর নিচের বাঁ পাশে ছিল, সেখানে এখন তা ডান পাশে সরিয়ে আনা হয়েছে। ভলিউম নিয়ন্ত্রণের জন্য অনুভূমিক নয়, বরং উল্লম্ব স্লাইডারের ব্যবহার করা হচ্ছে। ইউটিউবের দাবি, এতে ভলিউম বাড়ানো-কমানো আরও সহজ হবে।

প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে এই বড় ধরনের নকশা পরিবর্তন আনা হচ্ছে। দীর্ঘদিন একই রকম ডিজাইন ব্যবহৃত হওয়ায় ইউটিউব নতুনত্ব আনার চেষ্টা করছে। তবে নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে— কেউ কেউ একে ইতিবাচক বলছেন, আবার কেউ পুরোনো ডিজাইনকেই বেশি পছন্দ করছেন।

এছাড়া ইউটিউব টিভির ভিডিও প্লেয়ারেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। নতুন নকশায় বাঁ পাশে চ্যানেলের তথ্য, বিবরণ ও সাবস্ক্রাইব বাটন থাকবে, মাঝখানে থাকবে প্লে অপশনের নিয়ন্ত্রণ এবং ডান পাশে থাকবে অন্যান্য অপশন। ব্যবহারকারীরা নিজেদের মতো করে মাল্টিভিউ তৈরি করতে পারবেন, তবে শুরুতে কিছু নির্দিষ্ট জনপ্রিয় চ্যানেলের কনটেন্ট দিয়েই এ সুবিধা চালু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

1

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

2

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

3

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

4

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

5

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

6

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

7

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

8

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

9

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

10

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

11

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

12

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

13

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহ

14

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

15

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

16

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

17

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

18

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

19

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

20